চায়ের জনপদ
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকের পিছু নেওয়া যুবকের কোমরে পিস্তল, শ্রীমঙ্গলে আতঙ্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতে বাসায় ফেরার পথে সাংবাদিক মো. এহসানুল হক ওরফে এহসান বিন মুজাহিরকে একটি মোটরসাইকেল অনুসরণ করার অভিযোগ উঠেছে। এ সময় ওই মোটরসাইকেলচালকের কোমরে পিস্তলসদৃশ একটি বস্তু দেখেছেন বলে দাবি করেছেন সাংবাদিকের সঙ্গে থাকা এক পরিচিত ব্যক্তি। ঘটনাটির পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক এহসান বিন মুজাহির।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোড থেকে মুসলিমবাগ এলাকার বাসার উদ্দেশে রওনা হন এহসান বিন মুজাহির। তাঁর দাবি, কিছুদূর যাওয়ার পর থেকেই একটি মোটরসাইকেল তাঁকে অনুসরণ করতে থাকে।

মুসলিমবাগ এলাকায় পরিচিত নাঈমের সঙ্গে কথা বলার জন্য তিনি কিছু সময়ের জন্য থামেন। এ সময় পিছু নেওয়া মোটরসাইকেলটিও কিছুটা দূরে গিয়ে থামে। পরে মোটরসাইকেলটির ইঞ্জিন বন্ধ করে চালক তাঁর দিকে তাকিয়ে মোবাইল ফোন ব্যবহার করতে থাকেন বলে জানান এহসান বিন মুজাহির।

পরিস্থিতিকে সন্দেহজনক মনে হওয়ায় তিনি আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত একটি গলিতে প্রবেশ করেন এবং সেখান দিয়ে বাসায় চলে যান।

ঘটনার পর পরিচিত নাঈম তাঁকে জানান, মোটরসাইকেলচালকের কোমরের বেল্টে গোঁজা অবস্থায় তিনি পিস্তলসদৃশ একটি বস্তু দেখতে পেয়েছেন। এহসান বিন মুজাহিরের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির পরনে ছিল থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং দুই পায়ে হাফ মোজা।

ঘটনার পর থেকে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন সাংবাদিক এহসান বিন মুজাহির। তিনি বলেন, কী কারণে বা কার নির্দেশে তাঁকে অনুসরণ করা হয়েছে, তা তাঁর কাছে পরিষ্কার নয়। তবে ঘটনার পর তিনি আতঙ্কিত।

এহসান বিন মুজাহির দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে তাঁর একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সাংবাদিক এহসান বিন মুজাহির জানান, ঘটনার বিষয়টি তিনি শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনকে জানিয়েছেন।

এদিকে সাংবাদিককে অনুসরণের অভিযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সালাউদ্দিন। তিনি ঘটনাটিকে স্বাধীন ও মুক্ত মতপ্রকাশের ওপর হুমকি হিসেবে উল্লেখ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে আলোচনা করতে শনিবার রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে জরুরি সভা আহ্বান করা হয়েছে।

সাংবাদিক এহসান বিন মুজাহির নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ ঘটনায় মোটরসাইকেলচালকের পরিচয়, তাঁর কোমরে থাকা বস্তুটি প্রকৃতপক্ষে আগ্নেয়াস্ত্র কি না এবং সাংবাদিককে অনুসরণের পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না—এসব বিষয় এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

3

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

4

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

5

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

6

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

9

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্

10

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

11

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

12

পর্দা নামলো বিশ্বকাপের, ১৬ বছর পর স্পেনের শিরোপা জয়

13

জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ই

14

বিশ্ব বাঘ দিবস আজ

15

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

16

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহা

17

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

18

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20