চায়ের জনপদ
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা, ক্যাশলেস অর্থনীতিতে জোর

দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করতে শ্রীমঙ্গলে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার লক্ষ্য রয়েছে। পরবর্তী সময়ে ২০৩০ সালের মধ্যে এ কার্যক্রম শতভাগে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলা কিউআর চালু হলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে ও বিনা চার্জে ডিজিটাল লেনদেন করতে পারবেন। দুই হাজার টাকার কম অঙ্কের লেনদেনে সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে তিনি উল্লেখ করেন।
কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধার বিষয়টি তুলে ধরে খালেদ আহমদ বলেন, জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ খাতে সরকারের ৬০ হাজার কোটি টাকার তহবিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মোবাইল ব্যাংকিং সেবায় বিকাশের অতিরিক্ত অর্থ আদায়ের প্রসঙ্গ তুলে বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা বলেন, বাংলা কিউআর চালু হলে এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ সংকুচিত হয়ে আসবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের মুখ্য পরিচালক সিন্ধু ভূষণ পাল, আইএফআইসি ব্যাংকের হেড অব কান্ট্রি মো. জাকির হোসেন এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া ও শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন প্রমুখ। 
এ ছাড়া বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা সভায় বক্তব্য দেন। তাঁরা বাংলা কিউআর ব্যবস্থার প্রসার, ডিজিটাল লেনদেনে ব্যবসায়ীদের সম্পৃক্ততা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতা বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

1

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

2

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

3

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

4

বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ‘গোল্ডেন

5

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

6

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান

7

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

8

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

9

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

10

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

11

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্

12

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

13

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

14

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

15

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

20