চায়ের জনপদ
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে তরুণীকে মোবাইল দেওয়ার প্রলোভনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ব্যবসায়ী আটক

মৌলভীবাজারে মুসলিম তরুণীকে কিস্তিতে মোবাইল দেওয়ার প্রলোভনে অনৈতিক কাজের অভিযোগে হিন্দু ব্যবসায়ী আটক।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের চৌমুহনা এলাকায় কিস্তিতে সহজ শর্তে মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মুসলিম তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে পরিমল নামে এক স্থানীয় ব্যবসায়ী আটক হয়েছেন। অভিযুক্ত পরিমল চৌমুহনার মক্কা মার্কেটের ‘গীতা টেলিকম’-এর মালিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে চৌমুহনা এলাকার ‘টি টাউন গেস্ট হাউজ’-এ ওই তরুণীসহ অবস্থানকালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, পরিমল দীর্ঘদিন ধরে সহজ শর্তে ও কিস্তিতে মোবাইল ফোন বিক্রির প্রলোভন দেখিয়ে অসচ্ছল তরুণীদের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

ঘটনার পর থেকে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে প্রায় ৪০ হাজার টাকার বিনিময়ে আপস-মীমাংসার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে অর্থের বিনিময়ে বিষয়টি রফা করার এই চেষ্টার সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন নাগরিক ও যুবসমাজের প্রতিনিধিরা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, "কোনো ধরনের প্রভাব, অর্থ বা সামাজিক পরিচয়ের তোয়াক্কা না করে ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শ্রীমঙ্গলের সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

1

শ্রীমঙ্গলে মুসলিম তরুণী ও হিন্দু ব্যবসায়ীকে ঘিরে সামাজিক যোগ

2

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া নেই, কুঞ্জবন গ্রামের কাঁচা রাস

3

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

6

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

7

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

8

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

9

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

10

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

11

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

12

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

13

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

17

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

18

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

19

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

20