চায়ের জনপদ
প্রকাশ : Aug 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট। ১২ আগস্ট মঙ্গলবার থেকে নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে। নতুন এই ১০০ টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ছাড়া হবে। নতুন এই নোটের নকশাতেও পরিবর্তন আসছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বর্তমানে প্রচলিত ১০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে। নতুন নোটে তা নেই। তবে এসব নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে। রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এসব নোট সংগ্রহ করা যাবে।
১০০ টাকার নতুন নোটে কী থাকছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি। নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের সামনে বাঁ পাশে থাকছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি। নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সামনের বাঁ পাশে ৪ মিমি চওড়া লাল ও রুপালি রঙের সমন্বয়ে নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যেখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ ও ‘১০০ টাকা’ খচিত আছে। নোটটি নাড়াচাড়া করলে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ অংশের নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সামনের ডান দিকে নিচে তিনটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটে কী ছিল
এর আগে গত ১ জুন বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। এর আগে সব ধরনের টাকা ও ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় চলতি বছরের এপ্রিলের শুরুতে হঠাৎ নতুন নোট বাজারে ছাড়া বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর হাতে থাকা বঙ্গবন্ধুর ছবিসংবলিত নতুন নোট বাজারে আসেনি। এ পরিস্থিতিতে চাহিদার তুলনায় ব্যাংকগুলোকে নতুন নোট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক।
বাজারে আসা ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার ছিল ১৬০ মিমি x ৭০ মিমি। নোটটিতে ছিল বেগুনি রঙের আধিক্য। নোটের সামনে বাঁ পাশে ছিল জাতীয় স্মৃতিসৌধ ও সাভারের ছবি। নোটের পেছন ভাগে ছিল জাতীয় সংসদ ভবনের ছবি। নোটটিতে মোট ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছিল।
৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছিল ১৩০ মিমি X ৬০ মিমি। নোটটিতে ছিল গাঢ় বাদামি রঙের আধিক্য। নোটটির সামনের বাঁ পাশে ছিল আহসান মঞ্জিলের ছবি। নোটের পেছনে জলছাপ এলাকার ডান পাশে ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর ছবি। ৫০ টাকার নোটে মোট আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছিল।
২০ টাকার ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছিল ১২৭ মিমি x ৬০ মিমি। নোটটিতে সবুজ রঙের আধিক্য ছিল। নোটটির সামনের বাঁ পাশে ছিল ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দিরের ছবি। নোটের পেছন ভাগে জলছাপ এলাকার ডান পাশে ছিল পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

1

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

2

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

3

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

4

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

5

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

8

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

9

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

10

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

11

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

12

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

13

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

14

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

15

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

16

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

17

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

18

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

19

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

20