চায়ের জনপদ
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ঘুরতে এসে দা নিয়ে হামলার শিকার হাসিবুল ইসলাম

মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলাম।

মঙ্গলবার ১০ নভেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় থাকা হাসিবুল ইসলামকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করছেন এক ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়লে অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান হাসিবুল। ভিডিওর শেষাংশে হামলাকারীর হাতে দা থাকার ইঙ্গিত পাওয়া যায়।

বালিশিরা রিসোর্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, তিন দিন আগে এক নারীকে সঙ্গে নিয়ে ওই রিসোর্টে ওঠেন হাসিবুল। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার পথে রিসোর্টের সামনে হামলার শিকার হন তিনি। পরে রিসোর্টে ফিরে এলে তাঁর হাতে কোপের ক্ষত দেখতে পান কর্মচারীরা। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ তাঁর হাতে ব্যান্ডেজ করে দেয়।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, তাঁরা এ ধরনের ঘটনার কথা শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

পর্যটননগরী শ্রীমঙ্গলে এমন হামলার ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ ও অভিযুক্ত ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্

1

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

4

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

5

চ্যানেল আই অনলাইনে সাংবাদিক পলাশ চৌধুরীর শতাধিক রিপোর্ট: সংস

6

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

7

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

দশম রমজানে লামুয়ার মসজিদে হাজার মানুষের ইফতার আয়োজন

10

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

13

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

14

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

৫ শতাংশ নয়, চাই বাস্তবসম্মত মজুরি'—সংবাদ সম্মেলনে চা শ্রমিক

19

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

20