চায়ের জনপদ
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্বিপাক্ষিক সংলাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশীয় চা সংসদের নেতৃবৃন্দের সাথে বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা ১২ টার দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাউস) মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে অবগত ও আলোচনা করা হয়।

বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ কন্দ। এসময় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ট্য তাতি, বালিশিরা ভ্যালী সহ-সভাপতি সবিতা গোয়ালা প্রমুখ। এছাড়াও বিভিন্ন চা বাগান থেকে আগত চা শ্রমিক পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিপাক্ষিক চুক্তি চলতি বছরের ৭ অগাস্ট স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির বিষয়ে বালিশিরা ভ্যালি কর্তৃক আয়োজিত উক্ত ভ্যালির ৬৪টি চা বাগানের নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে পারস্পরিক আলোচনা করা হয়। এতে চা শ্রমিকদের মজুরি, বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিতি সকল প্রতিনিধি স্বাক্ষরিত চুক্তি বর্তমান দেশের ও চা বাগানের পরিস্থিতির উপর বিবেচনা করে সাদরে গ্রহন করা হয়, এবং ২০২৫-২০২৬ সালের চুক্তি নামা মালিক পক্ষের কাছে উপস্থাপনের প্রস্তাবিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

1

ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্

2

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

3

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

7

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

8

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

9

শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, বর্তমান অবস্থান কত

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

12

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

13

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

14

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

15

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

16

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

17

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

18

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

19

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

20