চায়ের জনপদ
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরফরাজ আহমেদ সরফু বলেন, ডিসেম্বর মাসজুড়ে রাজপথে অবস্থান নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘চোরাগোপ্তা হামলা চালিয়ে কিংবা গভীর রাতে লুকিয়ে রেললাইনে আগুন না জ্বালিয়ে সাহস থাকলে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় একটি মিছিল করে দেখান।’

সমাবেশে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, বিএনপি নেতা ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান।

বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাজ উদ্দিন তাজু বলেন, দেশের মানুষকে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাব উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, জালাল আহমেদ, ফখরুল ইসলাম ও রাজিব আহমেদ, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজিরুদ্দিন, রুবেল আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

1

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

2

মৌলভীবাজারের শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা সার্জেন্ট কমলেশ বিশ্ব

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

5

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

6

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

7

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

8

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

9

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

10

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

11

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী

12

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

13

ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

16

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

17

ডলুছড়া গ্রামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতর

18

ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিজানু

19

শ্রীমঙ্গলে ঘুরতে এসে দা নিয়ে হামলার শিকার হাসিবুল ইসলাম

20