চায়ের জনপদ
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এহসান বিন মুজাহির (এহসানুল হক) সহ সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশের সভাপতিত্বে করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন। এসময় বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, যুগ্ম আহবায়ক আবুজার বাবলা, কাওছার ইকবাল, কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাক এর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দ বাজার পত্রিকার  প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিবৎক সংগ্রাম এর শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রব, দৈনকি করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নূও মােহাম্মদ সাগর, আমাদেও কণ্ঠ’র শাকের আহমেদ, বিজনেস বাংলাদেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম, বাংলাদেশ প্রতিক্ষণ এর বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক উত্তর-পূর্বকোন এর শ্রীমঙ্গল প্রতিনিধি মামুন আহমেদ, সময়ের আলো’র শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, 

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। এসব সংবাদ প্রকাশের জের ধরে গত ২৫ অক্টোবর সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের হয় হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, 
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্বের অংশ। সংবাদ প্রকাশের কারণে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ কিংবা পেশাগত দায়িত্ব পালনে ভীতি সৃষ্টির আইনকে হাতিয়ার হিসেবে কাজে লাগানোর এই নজির আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে তথ্য প্রকাশের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জনস্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত হলে সাধারণ মানুষের জানার অধিকারও ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি, চাপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না -তা খতিয়ে দেখতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক এহসানুল হকসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও স্বাধীন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার

1

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

2

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

3

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

8

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

9

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

10

না ফেরার দেশে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু, শোকাহত

11

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

12

শ্রীমঙ্গলে অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

16

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

17

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

20