চায়ের জনপদ
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন। পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার সাদেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৩১), চানপুরের তাউল মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং রিটির মো. মমিনুল ইসলামের ছেলে আল আমিন ইসলাম (২০)।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরী শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডে গৃহপরিচারিকার কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে আসামিরা একটি সিএনজি অটোরিকশায় এসে তার পথরোধ তাকে জোরপূর্বক তুলে নিয়ে ইছবপুর এলাকা একটি ভাড়া বাসায় নিয়ে আটকে রাখে।
এজাহারে বলা হয়, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল ৭টা পর্যন্ত ওই বাসায় কিশোরীকে আটকে রেখে আসামিরা পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরে সকাল ৯টার দিকে তাকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খবর পেয়ে রেলস্টেশন থেকে আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করেন। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সে মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন,  তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক দুই আসামি গ্রেফ

1

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

2

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

3

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

4

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

5

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

6

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক য

7

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

8

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

9

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

10

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

11

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

12

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের ফাঁস

13

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

14

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

15

ঐতিহাসিক ভূমিধস! ৫৫ বছরের দুর্গ ভেঙে মৌলভীবাজার-৪ আসনে বিএনপ

16

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

17

সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে জাতিসংঘের আয়োজনে শ্রীমঙ্গলের

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

20