চায়ের জনপদ
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রীম কোর্ট। হিজরি ১৪৪৭ সালের শাবান মাসের ২৯ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। 
সেই রাতে চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই রমজান শুরু হবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বুধবার হবে শাবানের শেষ দিন। তখন বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ওই দিন উপসাগরীয় অঞ্চলজুড়ে চাঁদ দেখা প্রায় অসম্ভব। আরব আমিরাত, সৌদি আরক, জর্দান ও মিশরসহ বিভিন্ন দেশে একই পরিস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই দিন চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, যা খালি চোখে চাঁদ দেখাকে অসম্ভব করে তোলে। একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণের ঘটনাও ঘটবে, যা এই জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানকে আরও স্পষ্ট করে।
ফলে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর সিদ্ধান্ত নেয়, তারা শাবান মাস ৩০ দিনে পূর্ণ করতে পারে। সে অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে স্থানীয় নীতিমালা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে কিছু দেশে একদিন আগেও রোজা শুরু হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

1

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

2

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

3

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

4

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

5

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

6

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

7

শ্রীমঙ্গলে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

8

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

9

আগুনে সর্বস্ব হারালেন মৎস্যজীবী, পাশে দাঁড়ালেন শ্রীমঙ্গলের ই

10

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

11

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

12

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

13

আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগান

14

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

15

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

16

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

17

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

20