চায়ের জনপদ
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার আব্দুস সালামের ছেলে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ফুজাইরাহ শহরে একটি মোটরসাইকেল ও ট্যাংকারবাহী লরির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি লরির পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী বায়েজিদ রায়হান গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।

নিহত বায়েজিদ রায়হান সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য ডেলিভারি প্রতিষ্ঠান ‘নুন’ (noon)-এ কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে।

এদিকে, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফনসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর স্বজনরা কাজ করছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

1

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

2

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

3

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

4

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

5

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

6

শ্রীমঙ্গলে হরিজন পল্লীর শিশুদের নতুন কাপড় দিলো সহপথ

7

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

10

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

11

শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা, ক্যাশলেস অ

12

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

13

মহান বিজয় দিবস আজ

14

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

15

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

16

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

১৪ বছর পর আরমান খানের নতুন গান ‘ফুটবল ফুটবল’

19

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

20