চায়ের জনপদ
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

চায়ের জনপদ ডেস্ক:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রবণতা যখন সাধারণ চিত্র, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের জেসি অ্যাগ্রো ফার্ম। রমজান উপলক্ষে প্রতিষ্ঠানটি মাত্র ১০ টাকা লিটার দরে দুধ বিক্রির ঘোষণা দিয়েছে।
প্রথম রোজা থেকেই খামারে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০ জন নিম্নবিত্ত মানুষের কাছে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করা হচ্ছে। রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খামারের মালিক শফিকুল ইসলাম।
বর্তমানে বাজারে যেখানে প্রতি লিটার দুধ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে জেসি অ্যাগ্রো ফার্মের এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খামারে বিভিন্ন জাতের প্রায় আড়াই শতাধিক গরু রয়েছে। এর মধ্যে প্রায় ২০টি গাভি থেকে প্রতিদিন ৯০ থেকে ১০০ লিটার দুধ সংগ্রহ করা হয়। উৎপাদিত পুরো দুধই রমজান মাসে ১০ টাকা লিটার দরে বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছে।
শফিকুল ইসলাম জানান, ২০২০ সাল থেকে প্রতিবছর রমজান মাসে তারা এই উদ্যোগ গ্রহণ করে আসছেন। তাঁর ভাষ্য, রমজানে বিশেষ করে সাহরির সময় দুধের চাহিদা বেড়ে যায় এবং দামও বৃদ্ধি পায়। তাই দরিদ্র মানুষের কথা বিবেচনা করে পুরো মাসজুড়ে স্বল্পমূল্যে দুধ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খামারে এসে যে কেউ সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন। এমনকি অতিদরিদ্র কেউ টাকা দিতে না পারলেও তাকে খালি হাতে ফেরানো হয় না।
শুধু দুধ বিক্রিই নয়, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। তারা স্কুল-কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোজার আগে দুধের দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা লিটার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। এমন সময়ে গরিব মানুষের জন্য ১০ টাকা লিটারে দুধ বিক্রির উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

1

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

2

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

3

আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগান

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

শ্রীমঙ্গলে NRB Diaspora Week অনুষ্ঠিত

6

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

7

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

8

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

9

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

10

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

11

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

12

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

13

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

16

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

19

বেগম খালেদা জিয়া আর নেই

20