চায়ের জনপদ
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিসিআরসহ বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছেন শ্রীমঙ্গলের এসিল্যান্ড মহিবুল্লাহ আকন

মোঃ রবি উদ্দিন, শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে নামজারী প্রক্রিয়ায় ভোগান্তির অবসান ঘটিয়ে বিনামূল্যে ডিসিআরসহ খতিয়ান প্রদান করে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন। তাঁর এ উদ্যোগে উপকৃত হয়েছেন উপজেলার মোছা: নূর ভানু ও তাঁর মেয়ে মোছাঃ দিলারা খাতুন।

জানা যায়, প্রায় এক বছর ধরে নামজারী করতে না পেরে নানা দপ্তরে ঘুরছিলেন নূর ভানু। পরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র–২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ)-এ ২০০ টাকা ফি দিয়ে আবেদন করেন। কেন্দ্রের ইনচার্জ মোঃ রবি উদ্দিনের পরামর্শে তিনি পরদিন ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করেন।

পরে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে শুনানি নির্ধারিত হলে মা–মেয়ে মূল কাগজপত্রসহ উপস্থিত হন। সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন সব নথিপত্র যাচাই করে তাদের নামজারী অনুমোদন করেন।

মোছাঃ নূর ভানু জানান, “এসিল্যান্ড স্যার খুব ভালো মানুষ। অফিসে গিয়ে স্যার আমার শরীরের খোঁজ খবর নেন। সব কাগজ দেখে বলেন—সমস্যা নেই, নামজারী হয়ে যাবে। পরে তিনি আমাকে বসিয়ে রাখেন এবং এক টাকাও না নিয়ে হাতে খতিয়ান তুলে দেন।”
তিনি আরও জানান, তাঁর পায়ে জুতা না থাকায় এসিল্যান্ড তাঁকে জুতা এনে দিতে একাধিকবার অনুরোধ করেছিলেন।

বিনা খরচে নামজারী খতিয়ান পেয়ে নূর ভানু ও তাঁর মেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এসিল্যান্ড মহিবুল্লাহ আকনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

1

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

8

শ্রীমঙ্গলে পুলিশের সফল অভিযান — চুরি হওয়া টেলিভিশন উদ্ধার, দ

9

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

10

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

11

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

12

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

13

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

14

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী সামিয়া অথৈরমু

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

চ্যানেল আই অনলাইনে সাংবাদিক পলাশ চৌধুরীর শতাধিক রিপোর্ট: সংস

17

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

18

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

19

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

20