Deleted
প্রকাশ : Oct 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

ডিজিটাল দুনিয়ায় তরুণদের পদচারণা আজ স্বপ্নের নতুন দিগন্ত খুলে দিয়েছে। সেই দিগন্তে আলো ছড়াচ্ছেন শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদ যিনি নিজের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার জোরে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ছেলে ফাহিম আহমেদ। পিতা মোহাম্মদ রাসিদ মিয়ার সন্তান এই তরুণ বর্তমানে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। 

ফাহিমের ফেসবুক পেজ'Nature's Bloggers 
 ইতোমধ্যে সবার কাছে হয়ে উঠেছে জনপ্রিয় এক প্ল্যাটফর্ম,তাঁর ভিডিওগুলোতে ফুটে ওঠে প্রকৃতি, মানুষ, সংস্কৃতি এবং বাস্তব জীবনের গল্প যা তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছে প্রেরণার উৎস।

শিক্ষাজীবনে ফাহিম উপজেলার রানার স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ব্যস্ততার মধ্যেও সময় বের করে কনটেন্ট তৈরি করেন তিনি নিজের শখ ও ভালোবাসার জায়গা থেকে।

ফাহিম চায়ের জনপদকে বলেন,'শ্রীমঙ্গলে আমার জন্ম, আমার প্রাণের উষ্ণতা এখানে। আমি চাই এই শ্রীমঙ্গলকে সারাদেশে ও বিদেশে পরিচিত করে তুলতে। আমার কনটেন্টের মাধ্যমে সবাই জানুক আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও সৌন্দর্যের গল্প।
তাঁর কনটেন্টে স্থান পায় শ্রীমঙ্গলের চা-বাগান, পাহাড়, হাওর-বিল, রিসোর্ট, রেস্টুরেন্ট এবং এখানকার মানুষদের গল্প। সিলেট বিভাগের নানা দর্শনীয় স্থানকে তিনি উপস্থাপন করেন প্রাণবন্ত ভঙ্গিতে। ফলে দর্শকরা শুধু ভিডিও দেখেন না, অনুভব করেন এক টুকরো শ্রীমঙ্গল।

স্থানীয়রা মনে করেন, ফাহিম আহমেদ শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর নন তিনি শ্রীমঙ্গলের মুখপত্র হয়ে উঠছেন। তাঁর সৃজনশীলতা এবং ইতিবাচক চিন্তা তরুণ সমাজকে অনুপ্রাণিত করছে।এলাকাবাসীর আশা, আগামী দিনে ফাহিম আরও বড় পরিসরে কাজ করে শ্রীমঙ্গলের সুনাম ও সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

1

দেলোয়ার হোসেন ও তারেক ইকবাল চৌধুরী: শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অ

2

গ্র্যান্ড সুলতানে একযুগ: পর্যটন, সাংবাদিকতা ও সংস্কৃতির সেতু

3

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

4

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

5

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

6

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

7

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

8

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

9

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

10

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

11

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

12

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

15

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

16

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

17

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

18

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

19

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

20