চায়ের জনপদ
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর্দশী উৎসব শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন তীর্থস্থান ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে শুরু হয়েছে দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী উৎসব। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।
উৎসব উপলক্ষে শিববাড়ি প্রাঙ্গণ সেজেছে বর্ণিল তোরণ, ব্যানার ও আলোকসজ্জায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও দর্শনার্থীরা দলে দলে এসে সমবেত হচ্ছেন। পূজা-অর্চনা, আরতি, প্রার্থনা ও বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভক্তরা পালন করছেন শিব চতুর্দশীর পবিত্র আচার।
নির্মাই শিববাড়ির সেবাইত ডা. সত্যকাম চক্রবর্তী জানান, এটি দেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী তীর্থস্থান। প্রতিবছরের মতো এবারও শিব চতুর্দশী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভক্তদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ।
ঐতিহাসিক এ তীর্থস্থানে শিবমন্দিরের পাশেই রয়েছে কালীমন্দির এবং প্রায় ৯ একর জায়গাজুড়ে একটি বিশাল দিঘী। দিঘীর চারপাশে বিস্তৃত সবুজ বৃক্ষরাজি স্থানটিকে দিয়েছে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এ তীর্থস্থান প্রতিবছর শিব চতুর্দশী উপলক্ষে ভক্তদের মিলনমেলায় পরিণত হয়।
ইতিহাস সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের বালিশিরা অঞ্চলে একসময় ত্রিপুরার মহারাজা রাজত্ব করতেন। সে সময় কুকি সামন্তরাজার বিদ্রোহ দমনে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে কুকিরা পরাজিত হলেও মহারাজার প্রধান সেনাপতি—যিনি রাজার জামাতা ছিলেন রণক্ষেত্রে নিহত হন। এতে মহারাজার কন্যা নির্মাই স্বামীহারা হন।
তৎকালীন ভারতবর্ষে সহমরণ প্রথা প্রচলিত থাকলেও রাজকন্যা নির্মাই সহমরণে সম্মত হননি। বরং স্বামীর মৃত্যুস্হলে এসে তিনি শিবের আরাধনায় নিমগ্ন হন এবং আধ্যাত্মিক সিদ্ধি লাভ করেন বলে জনশ্রুতি রয়েছে। পরবর্তীতে তাঁর নামানুসারে ১৪৫৪ খ্রিস্টাব্দে শ্রীমঙ্গলের বালিশিরা পরগণার শঙ্করসেনা গ্রামে নির্মাই শিববাড়ি প্রতিষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে আয়োজিত এ উৎসব শ্রীমঙ্গলের সংস্কৃতি, ঐক্য ও সহাবস্থানের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসন, আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করছেন। উৎসবকে ঘিরে এলাকায়  উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

3

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

4

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

5

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

6

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

7

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

8

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

9

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

10

জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ই

11

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

12

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

13

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

14

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

15

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

16

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

17

শেষ ভালোতে সিরিজ জয় : বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০

18

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

19

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

20