চায়ের জনপদ
প্রকাশ : May 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বসতঘরের সিলিং থেকে প্রায় ১০ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ঘুম থেকে উঠে গৃহস্বামী খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের বাঁশের ওপর কুণ্ডলী পাকিয়ে থাকা বিশালাকার সাপটি দেখতে পান। হঠাৎ ঘরের ভেতরে এত বড় সাপ দেখে পরিবারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ খলিল মিয়ার বাড়িতে ভিড় করেন। এ সময় কয়েকজন সাপটিকে মেরে ফেলার চেষ্টাও করেন।

পরিস্থিতি সামাল দিতে স্থানীয় একজন সচেতন ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। এরপর ফাউন্ডেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দক্ষতার সাথে সাপটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। পরে সাপটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ফাউন্ডেশনের পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ২০ থেকে ২২ কেজি।

শ্রীমঙ্গল রেঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. নাজমুল হক জানান, উদ্ধার করা অজগর সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, অজগর বাংলাদেশে সংরক্ষিত বন্যপ্রাণী। এটি মেরে ফেলা বা আটক রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। বিশেষজ্ঞরা বলছেন, বনের পাশে লোকালয়ে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাকে অবহিত করাই সঠিক পদক্ষেপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

1

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

2

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

3

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

4

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

7

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

8

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

9

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

12

শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী প্রশি

13

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

14

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

15

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

16

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

17

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

20