চায়ের জনপদ
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করা হবে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সকাল ১০টা থেকে ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে জানা যাবে।

শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে একই ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এ ছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত — ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd এর মাধ্যমে।

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেয় এ পরীক্ষায়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা সার্জেন্ট কমলেশ বিশ্ব

1

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

2

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

3

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ই

4

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

5

সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে জাতিসংঘের আয়োজনে শ্রীমঙ্গলের

6

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

7

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

8

বিয়ে মানেই খরচ নয়, এবার বিয়ে করলেই মিলবে লাখ লাখ টাকা!

9

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিজানু

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

শ্রীমঙ্গলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা নিরাপত্তা, আইনশৃঙ্খ

16

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

17

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সম্প্রসারিত হলো শ্রীমঙ্গল পৌরসভা

18

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

19

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

20