চায়ের জনপদ
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমিরাতে ফের দেখা মিলল শামীম ওসমান! পালিয়ে যাওয়া রাজনীতিকের প্রার্থনায় নেটদুনিয়ায় আলোড়ন

সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমানকে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের বিখ্যাত শেখ জায়েদ মসজিদে নামাজ পড়তে দেখা গেছে—এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। Evergreen Bangladesh নামক একটি ফেসবুক গ্রুপে Md Masudur Rahman নামক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিটিতে দেখা যায়, তিনি চোকে কালো চশমা, গায়ে গোল্ড কালারের শার্ট এবং কালো প্যান্ট পরে চেয়ারে বসে নামাজে অংশ নিচ্ছেন।

ছবিটির সত্যতা এখনও নিশ্চিত না হলেও, এটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পোস্টে অনেকেই মন্তব্য করে তাঁর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। সেদিন গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। সরকার পতনের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এই রাজনৈতিক পরিবর্তনের পরপরই, সাবেক আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য শামীম ওসমান দেশত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমের খবরে জানা যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন।

বর্তমানে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, ভূমি দখল, রাজনৈতিক সহিংসতায় উসকানির অভিযোগ ইত্যাদি। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তার সম্পদ তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।

নামাজের ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকে মন্তব্য করেছেন, "এই লোক দেশে ফিরবে কি না, তা এখন দেখার বিষয়," আবার কেউ কেউ লিখেছেন, "ধর্মীয় অনুশীলন প্রশংসনীয়, তবে আইনের মুখোমুখি হওয়াও জরুরি।"

এই ছবি ও আলোচনা রাজনীতির উত্তাল সময়কে আরও উস্কে দিচ্ছে। শামীম ওসমান আদৌ দেশে ফিরবেন কি না, কিংবা আইনি প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে কি না—তা সময়ই বলে দেবে। তবে স্পষ্টতই, রাজনৈতিক পালাবদলের পরও তিনি বাংলাদেশের মানুষের নজরেই রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

1

শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, বর্তমান অবস্থান কত

2

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

3

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

7

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

8

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

9

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভ

10

বেগম খালেদা জিয়া আর নেই

11

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

12

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

13

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

14

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

15

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

18

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

19

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

20