চায়ের জনপদ
প্রকাশ : Aug 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের আলটিমেটামের পর ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার হয়েছে। এর মধ্যে কিছু ফিরিয়ে দিয়েছে লুটকারী ও ব্যবসায়ীরা। যার বাজারমূল্য প্রায় ৫৬ কোটি ২৫ লাখ টাকা।

শনিবার (২৩ আগস্ট) থেকে ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত ভোলাগঞ্জ সাদা পাথর থেকে চুরি ও লুট হওয়া প্রায় ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। এর মধ্যে প্রায় ৫ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর পর্যটন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া কালবেলাকে বলেন, ২ দিন আগে জারি করা জেলা প্রশাসনের এই নির্দেশনার পর এখন পর্যন্ত ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৫০ হাজর ঘনফুট পাথর পর্যটন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। তবে বাকি পাথরগুলো পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিস্থাপনের কাজের পাশাপাশি পাথর লুটের ঘটনায় যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

2

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

3

ডিসিআরসহ বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছে

4

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

5

বেগম খালেদা জিয়া আর নেই

6

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

7

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

10

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

11

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

12

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

13

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

14

শ্রীমঙ্গলে সংবাদকর্মী খেয়ে ফেলছে ডিসি এসপি’র চাকরি! সংবাদ সম

15

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

16

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

17

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

20