চায়ের জনপদ
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জনের ছানি অপারেশন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই উপজেলার সিন্দুরখাঁন ষাড়েরগঞ্জ এলাকায় দি ওয়ার্ল্ড প্রফেট ইসলামী একাডেমি প্রাঙ্গণে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহায়তায় আয়োজিত এ ক্যাম্পে মোট ২১২ জন নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ৬২ জন রোগীকে চশমা সরবরাহ করা হয় এবং ৪৫ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, তারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে পারেননি। বিনামূল্যে এই চিকিৎসা এবং চশমা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা ক্যাম্প পরিচালনায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের অভিজ্ঞ চিকিৎসক দল অংশ নেয়। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ দেলোয়ার হোসেন (দিলু), মাওলানা আফসারুল হক রনি ও পারভেজ হাসান।

ক্যাম্পের সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকার বলেন, “আমরা প্রতিবছরই ইস্পাহানী চক্ষু হাসপাতালের সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

চক্ষু ক্যাম্প উপলক্ষে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ক্যাম্পের সফল আয়োজন এবং অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য নাঈম মিয়া, মোঃ তারেক আহমেদ, মোঃ পারভেজ হাসান, মোঃ জাকির রানা, জাহিদ হাসান জয়, সামিয়া আক্তার প্রিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

3

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

4

শ্রীমঙ্গলে হরিজন পল্লীর শিশুদের নতুন কাপড় দিলো সহপথ

5

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

6

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

7

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

8

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

9

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

10

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

11

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর

12

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

13

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

14

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

15

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

16

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

17

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

20