চায়ের জনপদ
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে হরিজন পল্লীর শিশুদের নতুন কাপড় দিলো সহপথ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নতুন কাপড় পেলো হরিজন পল্লীর শিশুরা। শুক্রবার সকালে শহরের কলেজ সড়কের হরিজন পল্লীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন সহপথ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে কাপড় তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় উপ সহকারী পরিচালক নিঝুম রায়, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সাবেক পরিচালক সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, শফিকুল ইসলাম রুম্মন, সাংবাদিক এসকে দাশ সুমন, লন্ডন প্রবাসী নুর বক্স, সাংবাদিক মো. আলামিন, সহপথ সংগঠনের সমন্বয়ক শিমুল তরফদার, মৃদুল দেব, কাজল হাজরা, আল ইব্রাহিম, রাজেশ ভৌমিক, নয়ন নায়েক, সীমা তাঁতী, রক্তিমা নাগ, সুমিতা তাঁতী প্রমুখ।
সহপথ সংগঠনের সমন্বয়ক রাজেশ ভৌমিক বলেন,সামনেই শারদীয় দুর্গা পূজা। আমরা চাই সবাই মিলে যেন আনন্দঘন পরিবেশে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। এজন্য আমরা হরিজন পল্লীর শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরন করেছি। শিশুদের মুখে হাসি ফুটেছে দেখে আমরা নিজেরাও আনন্দিত হয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,  এরকম একটি চমৎকার আয়োজন 'করেছে সহপথ' তাদের স্লোগানটিও চমৎকার— 'মানুষের পাশে, মানুষের পথে'। 
 আমরা যদি একসাথে সবাই কাজ করি, প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে অবদান রাখা যায়, তাহলেই আমরা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি সফল হবে।  

শারদীয় দুর্গোৎসব বাংলাদেশ এবং শ্রীমঙ্গলের বাস্তবতায়, যদিও এটি একটি ধর্মীয় উৎসব, কিন্তু আমাদের দেশে যেকোনো উৎসবকে সকলে মিলে সামাজিক সম্প্রীতি হিসেবে যেভাবে সুন্দরভাবে পালন করা হয়, তারই একটি উদাহরণ হচ্ছে এটি। এই উৎসবে আমরা সরকারের পক্ষ থেকে যে যে করণীয়গুলো রয়েছে, আমরা একাধিক মিটিং করেছি, আমরা সেগুলো করবো।  

এর মধ্যে আপনাদের এই আয়োজন আমাদেরকে আরও আনন্দিত করেছে, আরও মোটিভেটেড করেছে যে আমাদের যারা পিছিয়ে পড়া সমাজ, তাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। এটি আমি সকলের পক্ষ থেকে, পৌরসভার প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসার যেকোনো ক্যাপাসিটির পক্ষ থেকেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতাটুকু প্রকাশ করলাম।
আসন্ন শারদীয় দুর্গোৎসব সকলকে নিয়ে উৎসবের পরিবেশে হোক, সেটি প্রত্যাশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

1

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

2

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

3

শ্রীমঙ্গলে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

4

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

7

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

8

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

9

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

10

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহা

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

13

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

16

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

17

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

18

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

19

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মত

20