চায়ের জনপদ
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টা থেকে ঐতিহ্যবাহী রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সূচনা হয়।

নৃত্য পরিবেশনার সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে দেন। পরে ভক্তরা সেসব বাতাসা কুড়িয়ে নেন, যা শুভকামনার প্রতীক হিসেবে বিবেচিত।

উৎসব উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন রয়েছে। আর রাতে অনুষ্ঠিত হবে চিরায়ত রাসোৎসবের মূল আকর্ষণ ‘রাস নৃত্য’। এ উৎসব উপলক্ষে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে মাধবপুর জোড়া মণ্ডপ ও আদমপুরের সানাঠাকুর মণ্ডপ এলাকায় দর্শনার্থীদের ঢল নামে সন্ধ্যার পর থেকেই।

আয়োজকেরা জানান, সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে জোড়া মণ্ডপকে সাজানো হয়েছে। ভোর থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেন। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রাসোৎসব উপভোগ করতে কমলগঞ্জে এসেছেন। শিশু, কিশোর, নারী-পুরুষসহ সকল বয়সী মানুষের মিলনমেলায় উৎসব প্রাঙ্গণ পরিণত হয়েছে রঙিন উচ্ছ্বাসের আলোকমালায়।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন,রাস উৎসবকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিবছর দেশের বিভিন্ন স্থানসহ বিদেশ থেকেও দর্শনার্থীরা এখানে আসেন। সকলের সহযোগিতা ও প্রশাসনের নিরাপত্তায় এবারও আমরা সফলভাবে রাসোৎসব পালন করতে পারবো বলে আশা করছি।

প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাসোৎসবকে কেন্দ্র করে কমলগঞ্জের এসব এলাকাজুড়ে আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী উৎসবের আবহ তৈরি হয়। এবছরও সেই ঐতিহ্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

1

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

2

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

3

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান

4

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

5

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

6

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

7

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

8

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

9

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

10

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

11

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

12

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

15

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

16

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

17

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

18

পদ থেকে অব্যাহতি নিয়ে তাজুর ক্ষোভ, বিএনপিতে ‘ত্যাগীদের মূল্য

19

বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ‘গোল্ডেন

20