মোঃ আব্দুস শুকুর, স্টাফ রিপোর্টার
প্রকাশ : Aug 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা' শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা, শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক জননন্দিত মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক 'শ্রীমঙ্গল কমলগঞ্জের আগামী দিনে ধানের শীষের প্রত্যাশিত কান্ডারী মো. মহসিন মিয়া মধু সনাতন ধর্মাবলম্বীদের চলমান ধর্মীয় উৎসব ঝুলনযাত্রা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তারই অংশ হিসেবে (৭ আগস্ট)  বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে ঝুলনযাত্রা পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। পূজা মন্ডপে পৌঁছালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন- আপনারা আমার পরিবারের সদস্য, আমার নিজেরও চা বাগান আছে, চা বাগানের একটি প্রতা রয়েছে সে প্রথা অনুযায়ী আমরা মালিক শ্রমিক এক পরিবার এবং একে অন্যের আপনজন। 

তিনি আরো বলেন, আপনারা জানেন বিগত দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনারা যেন নির্ভয়ে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য আমি প্রতিটি পূজা মন্ডপে উপস্থিত থেকেছি, সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের প্রত্যেকটি পাড়া মহল্লায়, মন্দিরে মন্দিরে গিয়ে আমরা পাহারার ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন আমি নিজে রাত জেগে প্রত্যেকটি এলাকায় আমার দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজন নিয়ে পাহারা দিয়েছি।

তিনি বলেন- আপনারা খেয়াল করে দেখবেন গত ১৭ বছরে এমনকি আপনাদের দুঃসময় যাকে কাছে পান নি এবং এলাকায় আসেনি তারাই এখন আপনাদের কাছে এসে লম্বা লম্বা কথা বলে জনপ্রিয়তা কুড়ানোর চেষ্টা করবে। মনে রাখবেন তারা নির্বাচন নামের বসন্তের কুকিল, নির্বাচন আসলেই তাদের দেখা যায়, নির্বাচন চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। 
তিনি আরো বলেন, আমার একমাত্র মূলনীতি শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষের উন্নয়ন, শান্তির ও সম্প্রীতি, আর আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি, আমার দল, ও দলের নেতাকর্মী এবং আমার আত্মীয়স্বজনদের নিয়ে আপনাদের সাথে আছি আপনাদের সাথেই থাকবো।

একসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিল্লাত হোসেন মিরাশদার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোবারক হোসেন, পৌর বিএনপি'র আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার নারী-পুরুষ সনাতনী ভক্তবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান

1

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ

2

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

3

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

4

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

5

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

6

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার

7

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

8

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

9

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

10

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

11

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সম্প্রসারিত হলো শ্রীমঙ্গল পৌরসভা

12

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্

13

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান

14

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

15

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

16

কুসংস্কারের বলি নারী ও শিশু, ‘কালোজাদু’ অভিযোগে পুড়িয়ে হত্যা

17

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

18

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভ

19

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

20