চায়ের জনপদ
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

আজ ১৭ই আগস্ট ২০২৫, রোজ রবিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেট, পোস্ট অফিস রোড প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে উপস্থিত থেকে সহযোগিতা করেন মার্কেটের ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ, যার মধ্যে উল্লেখযোগ্য অতিথি ছিলেন মোঃ মোবারক হোসেন, মোঃ ইয়াসিনসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধি।

টেকনেশিয়ান হিসেবে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক টিটু, সহ-সভাপতি শেখ রিপন আলী ওয়ারিশ, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরীফ, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ মালাকার, কার্যকরী সদস্য মোঃ রাকিব, মোঃ নাঈম, মোহাম্মদ রায়হান, হাবিবুর রহমান, জায়েদ হাসান জয়, শোয়েব মিয়া, মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা হাবিবা আক্তার প্রমুখ।

ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক ক্রেতা, ব্যবসায়ী ও পথচারী তাদের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করান এবং তাৎক্ষণিক ফলাফল হাতে পান।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা আশা প্রকাশ করে—এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি মানুষ উদ্বুদ্ধ হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী ব

1

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্

2

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

শ্রীমঙ্গলে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

5

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

6

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

7

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

8

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

9

কুসংস্কারের বলি নারী ও শিশু, ‘কালোজাদু’ অভিযোগে পুড়িয়ে হত্যা

10

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

11

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

14

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

15

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

16

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

17

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

18

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌

19

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

20