চায়ের জনপদ
প্রকাশ : Sep 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খোঁয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন। এ উপলক্ষে রবিবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মো. জহিরুল ইসলাম ভূইয়া।

সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর এস. এম. ফয়সাল হুসাইন এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি একরামুল কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, জাতীয়করণকৃত ২য়/৩য় ধাপের সভাপতি ছয়ফুল ইসলাম, ষাড়েরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার চৌধুরী, খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল চক্রবর্তী, হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ. স. ম. ইসমাইল এবং বিদ্যালয়ের ভূমিদাতা শ্রী বঙ্ক বিহারি সিং।

অনুষ্ঠানের শুরুতে কুরআন ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির প্রতীকী সূচনা হয়। পরে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানপত্র পাঠ করেন এবং বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করেন।

বিদায়ী মুহূর্তে শিক্ষক আব্দুল হাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর অশ্রুসিক্ত বিদায় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের চোখেও পানি ঝরায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

2

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

3

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

4

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

5

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

6

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

7

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

8

শ্রীমঙ্গলে বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স

9

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

10

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

11

চা বাগান-এ শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

12

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধ

13

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভ

14

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

15

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

16

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

17

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

18

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

19

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

20