চায়ের জনপদ
প্রকাশ : Jul 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদ শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টায় শহরের গ্র্যান্ডতাজ হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মোহাম্মদ আলআমিন মিয়া। পরে পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সবুজ এবং সভাপতিত্ব করেন পরিষদের শ্রীমঙ্গল শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ ও অনলাইন প্রেসক্লাব শ্রীমঙ্গলের সভাপতি আনিসুল ইসলাম আশরাফি।

বিশেষ অতিথি ইসমাইল মাহমুদ নবগঠিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরপর সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, “মানবাধিকার রক্ষা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তারা দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার আশ্বাস দেন এবং এই কমিটির মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ ও ন্যায়ের প্রতিষ্ঠা দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন: সভাপতি: মোঃ আমজাদ হোসেন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি: গোলাম রহমান মামুন, সহ-সভাপতি: মোঃ ফারুক খাঁন, মোঃ এহসানুল হক, মোঃ ফখরুল আহমেদ, কামরুজ্জামান সিপন, আশিকুর রহমান সুজন, সাধারণ সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক: মোঃ আবু হানিফ, শাহ্ মসুদ আহমেদ, মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক: মোঃ নাছির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: ফুয়াদ চৌধুরী (সাজিম), অর্থ সম্পাদক: এম এ করিম, তথ্য ও প্রচার সম্পাদক: মোঃ এখলাছ তরফদার, আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট পংকজ সরকার, মানবাধিকার বিষয়ক সম্পাদক: মোঃ সাহেদ আহমেদ, কো-অর্ডিনেটর: মুহিবুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য: শাহাব উদ্দিন, মোঃ আল আমিন।
সভা শেষে মানবাধিকার রক্ষায় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

1

সব ইউনিয়ন পরিষদের জন্য ১১৯ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিল সরকার

2

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

3

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

4

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

7

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

8

দেলোয়ার হোসেন ও তারেক ইকবাল চৌধুরী: শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অ

9

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

10

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

11

ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্

12

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

13

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

14

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

15

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

16

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

17

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

18

বিয়ে মানেই খরচ নয়, এবার বিয়ে করলেই মিলবে লাখ লাখ টাকা!

19

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

20