চায়ের জনপদ
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়ছে। এই অভিযোগগুলোকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দিয়েছে।

সামাজিকমাধ্যমের কিছু পোস্টে দু’জনকে ‘হানিট্র্যাপ’ চক্রে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এসব পোস্টে বলা হয়েছে, পরিচয়ের সূত্র ধরে কয়েকজন পুরুষকে প্রলোভনে ফেলে ভিডিও ধারণ বা ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। ফেসবুক পোস্টে এমনকি লন্ডনপ্রবাসী এক ব্যক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে।

জানা যায়'সুরমা এডিশন'নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে কেয়া ও জারার ছবি–ভিডিও সম্পাদনা করে কথোপকথনের মতো উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পরই বিষয়টি নিয়ে আরও বিতর্ক ছড়িয়ে পড়ে। দু’জনের দাবি—ভিডিওটি বিভ্রান্তিকর ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তৈরি।

 এ পরিস্থিতিতে শনিবার ১৫ নভেম্বর দুপুরে কেয়া সিনহা ও জারা ইসলাম পৃথকভাবে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তারা উল্লেখ করেন, সামাজিকমাধ্যমে তাদের ছবি–ভিডিও বিকৃত করে প্রচার করা হচ্ছে এবং বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক বার্তাও পাঠানো হচ্ছে।

জারা ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিউটি পার্লার পরিচালনা ও মডেলিং করে কাজ করে আসছেন। তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসেবে অনেক বাধা পেরিয়ে নিজ অবস্থানে পৌঁছেছেন। কেয়া সিনহার দাবি, নৃত্যজগতে তার সাফল্যকে লক্ষ্য করে একটি মহল ইচ্ছাকৃতভাবে তাকে হেয় করছে।

শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই নাহিদুর রহমান বলেন, “আমরা জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

1

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

2

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

3

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

4

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

5

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

6

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের যত্ন নিতে গান গেয়ে প্রচারণা

7

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

8

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

9

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

10

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

11

বিশ্ব বাঘ দিবস আজ

12

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

13

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

14

জিয়া প‌রিবার নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

15

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

16

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

17

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

18

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

19

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

20