চায়ের জনপদ
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি

মৌলবীবাজারের শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সমিতির একজন সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগপত্রে তিনি বলেন, ঘোষিত নির্বাচন কমিশনের ক্রমিক নং ১, ২, ৫, ৬ ও ৭-এর সদস্যরা প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি তৎকালীন কৃষিমন্ত্রীর প্রত্যক্ষ সমর্থনে নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৫ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছেন।
ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সদস্য। তার দাবি, ২০১৭ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯০ জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ১১৩৩ জনে। অথচ যথাযথভাবে হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা আড়াই হাজার থেকে তিন হাজার হওয়ার কথা। এটি বর্তমান ভোটার তালিকার অসম্পূর্ণতা ও পক্ষপাতমূলক প্রণয়নের প্রমাণ বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে এই সময়ে নির্বাচন আয়োজন করলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অস্থিরতা দেখা দিতে পারে।
এ অবস্থায় তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার দাবি জানান।
উল্লেখ্য,গত ৭ আগস্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের জন্য সাত সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে দেন৷
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সিরাজুল ইসলাম চৌধুরী তিনি এমআর খান চা বাগানের সত্বাধিকার৷ এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান প্রফেসর রফি আহমেদ চৌধুরী তিনি শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যাপক৷ নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকি তিনি উপজেলার বিএনপির আহ্বায়ক৷ কমিশনার মোহাম্মদ ইয়াকুব আলী তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য৷ কমিশনার আশরাফুল ইসলাম কামরুল তিনি উপজেলা জামায়ে ইসলামীর সেক্রেটারী৷ কমিশনার এ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ তিনি মৌলভীবাজার জজ কোর্টের নোটারী পাবলিক৷ কমিশনার অয়ন চৌধুরী তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন জানান,নির্বাচন নিয়ে একটি অভিযোগ পেয়েছি৷ সবাইকে নিয়ে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হবে৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

1

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

2

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

3

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

6

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

7

শ্রীমঙ্গলে বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স

8

শ্রীমঙ্গলে আলোচিত রীমা অপহরণ রহস্য উন্মোচিত: পরিবারের সদস্যর

9

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার

10

না ফেরার দেশে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু, শোকাহত

11

মৌলভীবাজারের শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা সার্জেন্ট কমলেশ বিশ্ব

12

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

13

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে চা বাগানের শিশুদের মাঝে নতুন প

14

বিশ্ব বাঘ দিবস আজ

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভ

17

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

18

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20