চায়ের জনপদ
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননায় সাইফুর রহমান জাবেদ

বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা খাতে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের চিফ কনসিয়ার্জ সাইফুর রহমান জাবেদ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কনসিয়ার্জ সংগঠন Les Clefs d’Or (লে ক্লেফ দ’অর)–এর সদস্যপদ অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম কনসিয়ার্জ হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছেন।

ভারতের উদয়পুরে ২০২৬ সালের ১৫ থেকে ১৭ জুন অনুষ্ঠিত Les Clefs d’Or India–এর ১৯তম বার্ষিক সাধারণ সভা (AGM) ও ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদান করা হয়। ১৬ জুন উদয়পুর ম্যারিয়ট হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার ইউনিফর্মে সংগঠনের ঐতিহ্যবাহী ‘গোল্ডেন কীস’–এর স্বর্ণের প্রতীক পরিয়ে এই আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের কনসিয়ার্জ পেশাজীবীদের উপস্থিতিতে তার এই অর্জন ব্যাপক প্রশংসা কুড়ায়।

বর্তমানে বাংলাদেশে Les Clefs d’Or–এর কোনো স্বতন্ত্র জাতীয় সেকশন নেই। দক্ষিণ এশিয়ায় সংগঠনটির সক্রিয় সেকশন ভারতের মাধ্যমে পরিচালিত হয়। সেই সেকশনের সদস্য হিসেবেই সাইফুর রহমান জাবেদ এই আন্তর্জাতিক সদস্যপদ অর্জন করেছেন, যা বাংলাদেশের আতিথেয়তা শিল্পের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

১৯২৯ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত Les Clefs d’Or বিশ্বব্যাপী কনসিয়ার্জ পেশাজীবীদের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন। ১৯৫২ সালে আন্তর্জাতিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এটি। বর্তমানে "Service Through Friendship" নীতিকে ধারণ করে বিশ্বের ৮০টিরও বেশি দেশে সংগঠনটির শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।

এই সংগঠনের সদস্যপদ অর্জন অত্যন্ত সম্মানজনক ও কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, অতিথি সেবায় উৎকর্ষতা, আন্তর্জাতিক মানের পেশাদারিত্ব, বিদ্যমান সদস্যদের সুপারিশ এবং কঠোর মূল্যায়ন শেষে নির্বাচিত ব্যক্তিদেরই এই মর্যাদা দেওয়া হয়। সদস্যরা তাদের ইউনিফর্মে পরিধান করেন ক্রস করা দুটি স্বর্ণের চাবির প্রতীক, যা বিশ্বব্যাপী নির্ভরযোগ্যতা, আস্থাশীল সেবা ও পেশাগত উৎকর্ষতার পরিচয় বহন করে।

মৌলভীবাজার জেলার কাঁঠালতলী এলাকায় জন্মগ্রহণকারী সাইফুর রহমান জাবেদ শ্রীমঙ্গলে তার শিক্ষাজীবন সম্পন্ন করেন। বর্তমানে তিনি পরিবারসহ শ্রীমঙ্গলের শাহীবাগ এলাকায় বসবাস করেন। পেশাগত কারণে চট্টগ্রামে কর্মরত থাকলেও নিজ জেলা ও এলাকার সঙ্গে নিয়মিত সম্পৃক্ত রয়েছেন।

পর্যটন ও আতিথেয়তা খাত সংশ্লিষ্টদের মতে, সাইফুর রহমান জাবেদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য আন্তর্জাতিক স্বীকৃতির এক নতুন অধ্যায়। তার এই সাফল্য ভবিষ্যতে দেশের পর্যটন শিল্প, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ আতিথেয়তা পেশাজীবীদের জন্য এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

1

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

2

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

3

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

5

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

6

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

7

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

8

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

9

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

10

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

11

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

12

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

13

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

14

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

15

পদ থেকে অব্যাহতি নিয়ে তাজুর ক্ষোভ, বিএনপিতে ‘ত্যাগীদের মূল্য

16

শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযা

17

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

18

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

19

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

20