চায়ের জনপদ
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে হোটেল ও রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক তপন বিকাশ তংচংগা হোটেল ও রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নের প্রয়োজনীয়তা, আইনগত দিক এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

এছাড়া, অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক পপি রানী দে ন্যূনতম মজুরি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় স্লাইড উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। তিনি শ্রমিকদের অধিকার সংরক্ষণ, আইনানুগ মজুরি প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা বিষয়টি নিয়ে মতামত প্রদান করেন এবং হোটেল ও রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

1

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের ফাঁস

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

4

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

5

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

6

নারীদের হাতে তৈরি জুতা যাচ্ছে ইউরোপ–আমেরিকায়

7

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

8

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

11

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

12

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

15

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় নারী নিহত

16

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

17

দেলোয়ার হোসেন ও তারেক ইকবাল চৌধুরী: শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অ

18

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্

19

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

20