চায়ের জনপদ
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

আগামী বছরে হজ মৌসুম সামনে রেখে চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে। এতে চারটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে। দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও পীতজ্বরের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এসব টিকা ছাড়া কোনো হজযাত্রী সৌদিতে প্রবেশ করতে পারবেন না। জনস্বাস্থ্য রক্ষায় এ টিকা গ্রহণ ও শারীরিক যোগ্যতা আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
এতে বলা হয়েছে, কভিড-১৯ টিকা অবশ্যই সৌদি আরবে অনুমোদিত টিকা প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং হজযাত্রার অন্তত ১৪ দিন আগে তা সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিস টিকা হজযাত্রার কমপক্ষে ১০ দিন আগে গ্রহণ করতে হবে এবং এটি পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে।

যেসব দেশ পোলিও ঝুঁকির মধ্যে রয়েছে, সেই দেশগুলোর হজযাত্রীদের টিকা যাত্রার কমপক্ষে ৪ সপ্তাহ আগে নিতে হবে। টিকা গ্রহণের তথ্য আন্তর্জাতিক টিকা সনদে উল্লেখ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পীতজ্বরের টিকা ৯ মাস বয়সের ঊর্ধ্বে সব হজযাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে এ টিকা সব দেশের জন্য প্রযোজ্য নয়—শুধু ঝুঁকিপূর্ণ অঞ্চলের যাত্রীদের ক্ষেত্রে।
স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনায় আরও জানানো হয়েছে, যেসব ব্যক্তি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন, যেমন: অঙ্গ বিকল, জটিল দীর্ঘমেয়াদি অসুস্থতা, মানসিক বা স্নায়বিক সমস্যা, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক রোগ বা ক্যানসারের চলমান চিকিৎসায় রয়েছেন—তারা হজে অংশ নিতে পারবেন না। হজের সময় বিশাল পরিমাণ শারীরিক পরিশ্রম ও জনসমাগম হয়, যার ফলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে। এসব বিবেচনায় রেখেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নির্ধারিত টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে কোয়ারেন্টাইন বা অতিরিক্ত স্বাস্থ্য যাচাইয়ের ব্যবস্থাও রাখা হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত বছরগুলোর হজ আয়োজন এবং কভিড-১৯ মহামারির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে। সব হাজি যেন সুস্থ, নিরাপদ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেজন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

1

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

2

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

3

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

4

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

5

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

8

শ্রীমঙ্গলের সন্তান সরফু বিসিবির পরিচালক হওয়ায় শ্রীমঙ্গলে আনন

9

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

10

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

16

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

17

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

18

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

19

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

20