চায়ের জনপদ
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল ইউএই বুলস

মরুর বুকে নতুন ইতিহাস রচনা করল ইউএই বুলস। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রোববার আলোকোজ্জ্বল সন্ধ্যায় প্রথমবার অংশ নিয়েই টি–১০ লিগের শিরোপা জিতে নিল তারা। ফাইনালে অ্যাসপিন স্ট্যালিয়নসকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বুলসরা।

বুলসের এই ঐতিহাসিক জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন টিম ডেভিড। মাত্র ৩০ বলের ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত ৯৮ রান—৩ চার ও ১২ ছক্কায় সাজানো ইনিংস—ফাইনালকে পরিণত করে ব্যক্তিগত প্রদর্শনীতে। ইনিংসের শেষ ওভারে অ্যাশমিড নেডের বিরুদ্ধে ৩২ রান তুলে ডেভিড যেন ছাপিয়ে গেলেন নিজেকেও। পুরো মৌসুমে তার সংগ্রহ দাঁড়ায় ৩৯৩ রান, স্ট্রাইক রেট ৩২৬.৬৬—টি–১০ ইতিহাসে যা এক অসাধারণ মাইলফলক।

ফিল সল্টের ১৮ রানের ছোট ইনিংস এবং জেমস ভিন্সের ইনজুরি বুলসকে বিচলিত করতে পারেনি। বরং ডেভিডকে যোগ্য সঙ্গ দেন রোভম্যান পাওয়েল। মাত্র ৫০ বলে দুজন মিলে ১২৮ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন শুরুতেই।

ব্যাটিং আধিপত্যের পর বোলিংয়েও ছিল বুলসের একই দাপট। ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওয়ানডাউন হয়ে যান শেরফান রাদারফোর্ড, ইনজুরিতে মাঠ ছাড়েন আন্দ্রে ফ্লেচার; চাপ সামলাতে ব্যর্থ হয় পুরো স্ট্যালিয়নস ব্যাটিং ইউনিট। অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজের ১৮ ছাড়া বড় ইনিংস দেখা যায়নি আর কারো ব্যাটে।

ইউএই বুলসের বোলারদের দাপটে ১০ ওভারে মাত্র ৭০/৪—সেখানেই থামতে বাধ্য হয় স্ট্যালিয়নস।
ফারুকি ২ রানে ১ উইকেট, জুনাইদ সিদ্দিক ১/১৮, ইফতিখার ১/৭ ও কায়েস আহমেদ ১/১৪—সবাই শৃঙ্খলিত বোলিংয়ে রাখেন চোখে পড়ার মতো ভূমিকা।

ম্যাচ শেষে পুরস্কার মঞ্চও ছিল বুলসদের আধিপত্যে। মৌসুমজুড়ে ঝড় তোলা টিম ডেভিড জিতে নেন দুটি শীর্ষ সম্মান। সেরা বোলার নির্বাচিত হন অ্যান্ড্রু টাই। আর দেশীয় ক্রিকেটারদের মধ্যে সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে ইউএই বুলসের জুনাইদ সিদ্দিকের হাতে।

প্রথম উপস্থিতিতেই শিরোপা—ইউএই বুলসের এই অভিষেককে তাই নিঃসন্দেহে বলা যায় টি–১০ সাম্রাজ্যে নতুন সম্রাটের আবির্ভাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

1

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

2

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

3

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

4

শ্রীমঙ্গলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভে

5

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

6

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

7

শ্রীমঙ্গলে রাজনীতির মাঠে উত্তাপ

8

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

9

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

10

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

11

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

12

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

13

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

14

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

15

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

16

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

17

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

18

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

20