চায়ের জনপদ
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের যত্ন নিতে গান গেয়ে প্রচারণা

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে প্রচার গাড়িতে বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান গেয়ে সচেতনতামৃলক প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর দিবসটি উপলক্ষে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাল্টিপারপাস সোসিও ইকনমিক ডেভলপমেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে এ প্রচারণা চালানো হচ্ছে। কারিগরি কিওর ব্লাইন্ডনেস প্রজেক্ট এর আর্থিক এবং কারিগরী সহায়তায় মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বাউল সংগীতের আয়োজন করা হয়েছে।
বাউল সংগীতের মাধ্যমে সাধারণ মানুষকে চোখের বিভিন্ন সমস্যা, চোখে আঘাত, পোকামাকড়ের কামড়সহ চোখের যেকোনো অসুবিধায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে। বিশেষ করে চা-বাগান এলাকার মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ এ প্রচারণার আয়োজন করা হয়েছে।

প্রচারণায় জানানো হচ্ছে, চোখে কোনো সমস্যা দেখা দিলে বা চোখে আঘাত লাগলে প্রাথমিক পরামর্শ ও চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চা-বাগান হাসপাতালগুলোতে যোগাযোগ করা যাবে। আর চোখের পূর্ণাঙ্গ চিকিৎসার প্রয়োজন হলে বিএনএসবি চক্ষু হাসপাতাল, শমসেরনগর রোড, মৌলভীবাজারে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, চোখ শরীরের অমূল্য সম্পদ। তাই চোখের সমস্যা অবহেলা না করে সঠিক সময়ে চিকিৎসা নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।

পাঁচ দিনব্যাপী এ সচেতনতামূলক প্রচারণা শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০টি এলাকায় অনুষ্ঠিত হবে।

প্রচার কার্যক্রমের আওতাভুক্ত এলাকাগুলো হলো— শমসেরনগর চা বাগান, তিলকপুর চা বাগান, খেজুরীছড়া চা বাগান, নীলকণ্ঠ চা কেবিন, মেরিনা চা বাগান, কাপনা পাহাড় চা বাগান, চানপুর চা বাগান, সাতগাঁও বাজার, মাগুরছড়া হাসিয়া পুঞ্জি এবং শিববাজার (মাধবপুর)।

বিশ্ব দৃষ্টি দিবসের বার্তা সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে আয়োজিত এ ভ্রাম্যমাণ বাউল সংগীত উপভোগ করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। একই সঙ্গে চোখের যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ

1

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

2

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

3

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

4

শ্রীমঙ্গলে বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স

5

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

6

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

7

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

8

মহান বিজয় দিবস আজ

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

12

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

13

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

14

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভ

15

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

18

গ্র্যান্ড সুলতানে একযুগ: পর্যটন, সাংবাদিকতা ও সংস্কৃতির সেতু

19

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

20