চায়ের জনপদ
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের সন্তান সরফু বিসিবির পরিচালক হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান শরফরাজ আহমেদ সরফু। দেশের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর নির্বাচিত হওয়ার খবরে শ্রীমঙ্গলে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন, শ্রীমঙ্গলের সন্তান শরফরাজ আহমেদ সরফুর এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো শ্রীমঙ্গলবাসীর জন্য গর্বের বিষয়। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে তাঁর অন্তর্ভুক্তি অঞ্চলের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক ও ক্রিকেটপ্রেমী শরফরাজ আহমেদ সরফু তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কার্যক্রম এবং ক্রিকেটের সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁর এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

2

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

3

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আ/হ/ত ২

7

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্

8

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

9

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

10

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

11

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

12

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

13

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

14

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

15

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

16

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

17

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

18

শ্রীমঙ্গলে সংবাদকর্মী খেয়ে ফেলছে ডিসি এসপি’র চাকরি! সংবাদ সম

19

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

20