চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ফুটবল ধর্মঘটের ডাক দিয়েছে ক্লাবগুলো

আর্জেন্টিনার ফুটবলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে প্রশাসনিক ও আইনি জটিলতাকে কেন্দ্র করে। দেশটির শীর্ষ লিগের নবম রাউন্ডের সব ম্যাচ স্থগিত করে ক্লাবগুলো কর্মবিরতির ডাক দিয়েছে, যা ফুটবল অঙ্গনে বড় আলোড়ন তুলেছে।

লিগ কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে জানায়, নবম রাউন্ডের সব খেলা আপাতত স্থগিত রাখা হয়েছে। মূলত Argentine Football Association (এএফএ) সভাপতি Claudio Tapia–এর প্রতি সংহতি জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর ফাঁকির অভিযোগে তদন্ত চলার প্রেক্ষাপটে সম্প্রতি আদালত তাপিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে পরে আদালত সেই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং জানায়, শুধু তদন্ত চলার কারণে কারও ভ্রমণ সীমিত করা যায় না। শর্ত হিসেবে তাপিয়াকে ৫০ লাখ পেসো জামিন দিতে হয়েছে।

দেশটির কর কর্তৃপক্ষের অভিযোগ, এএফএ খেলোয়াড় ও কর্মীদের অবসর ভাতার অর্থ আটকে রেখেছে এবং ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৯ বিলিয়ন পেসো কর পরিশোধ করেনি। অর্থ পাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। গত ডিসেম্বরে এএফএর সদর দপ্তরের পাশাপাশি রেসিং, ইন্দিপেন্দিয়েন্তে ও সান লরেঞ্জো ক্লাবেও পুলিশ অভিযান চালায়।

এই পরিস্থিতিতে আর্জেন্টিনার ক্লাবগুলো ঐক্যবদ্ধ হয়ে ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত লিগে ‘কর্মবিরতি’ পালনের ঘোষণা দিয়েছে। তাপিয়া ও এএফএর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোসহ কয়েকজন কর্মকর্তার ৫ মার্চ আদালতে হাজিরার দিনটিকেই প্রতিবাদের কেন্দ্রবিন্দু ধরা হয়েছে।

এএফএ পুরো ঘটনাকে তাদের বিরুদ্ধে ‘নোংরা অপপ্রচার’ হিসেবে দেখছে। সংস্থাটির দাবি, প্রেসিডেন্ট Javier Milei–এর সরকার ফুটবল ক্লাবগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবেই চাপ সৃষ্টি করছে, যা এএফএর নীতির বিরোধী।

তবে সরকারপন্থী আইনপ্রণেতা সিলভানা গিউদিচি অভিযোগ নাকচ করে বলেছেন, এতে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই এবং ক্লাবগুলো যেন ব্যক্তিবিশেষের কাছে জিম্মি না হয়—এটাই প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

1

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে চা বাগানের শিশুদের মাঝে নতুন প

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

4

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

5

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

8

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

9

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

10

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

11

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

12

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

13

মৌলভীবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলী

14

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

15

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

16

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

17

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

18

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

19

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

20