চায়ের জনপদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলের

হবিগঞ্জ-৪ আসন–এর সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। এসব অপকর্ম রোধে এখন থেকেই কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমপি সৈয়দ ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের প্রায় ছয় লাখ মানুষ তাকে বিপুল আস্থা ও প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন। সেই প্রত্যাশা পূরণ করা তার নৈতিক দায়িত্ব। তিনি স্পষ্ট করে বলেন, “যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রয়োজন হলে আমাকে কঠোর হতে হবে, তবুও কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তা, সুখ-শান্তি ও অধিকার নিশ্চিত করাই তার প্রথম অঙ্গীকার। জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার চা বাগানবাসী শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে তিনি।বলেন, তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের অন্যায় আচরণ বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
মাদককে যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি আখ্যা দিয়ে এমপি বলেন, একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই অভিশাপ। সরকার দেশব্যাপী মাদকবিরোধী অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি জানান, মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

1

বাগান থেকে কবিতার মঞ্চে সংগীতা বোনার্জী

2

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

3

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

4

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীত

5

বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্টারমারে

6

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

7

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

8

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান

11

হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আল-মাম

12

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

13

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

14

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার

15

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

20