চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আলী হোসেন ফকির ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং তাঁর বাড়ি বাগেরহাটে। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। উল্লেখ্য, বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হতে এখনও প্রায় নয় মাস বাকি থাকতেই নতুন আইজিপি নিয়োগ দেওয়া হলো।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আলী হোসেন ফকির এর আগে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ সদর দপ্তর ও স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) দায়িত্ব পালন করেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার এবং সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট হিসেবেও কাজ করেছেন।

এ ছাড়া তিনি এপিবিএন খুলনা-৩, এপিবিএন ঢাকা-৫ এবং এপিবিএন সিলেট-৭ ইউনিটের অধিনায়ক ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর থানায় জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি।

ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

1

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

2

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

3

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

4

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

5

শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযা

6

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

7

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

8

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

9

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

10

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

11

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

12

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

13

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

14

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

15

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান

16

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

17

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

18

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

19

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

20