চায়ের জনপদ
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কারাগারে, দল থেকে সদস্য পদ স্থগিত

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোঃ জসিম উদ্দিন (৩৫)। এই ঘটনায় দলীয় পদ থেকে তার সদস্য পদও স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

বিএনপি জেলা আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ জসিমের সদস্য পদ স্থগিতের কথা জানানো হয়।

মামলার নথি ও পিবিআই তদন্ত সূত্রে জানা যায়, ফ্রান্সপ্রবাসী তরুণ উদ্যোক্তা মো. হাফিজুর রহমান শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম প্রতিষ্ঠা করছিলেন। অভিযোগ, ফার্মে কাজ শুরুর পরপরই বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন সেখানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ফার্ম ভেঙে ফেলার হুমকি দেন।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো ফল না পেয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগী হাফিজুর রহমান আদালতের শরণাপন্ন হন। মামলার (সিআর মামলা নং–৩৭৩/২০২৪ইং, শ্রীঃ) প্রেক্ষিতে মৌলভীবাজার পিবিআই তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।

এরপর রোববার (১৩ জুলাই) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, জানা গেছে—শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে সিআর মামলা নং–৩৬৯/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নং–৩২০/২৪।

শেখ জসিম উদ্দিন শ্রীমঙ্গলের চিড়িগাঁও গ্রামের শেখ মো. জিতু মিয়ার ছেলে। স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় থেকে তিনি দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর। তবে এই প্রথম তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়ে আইনের জালে ধরা পড়লেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

1

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

6

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

7

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক য

8

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

9

শ্রীমঙ্গলে থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক দুই আসামি গ্রেফ

10

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

11

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভ

15

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

16

শ্রীমঙ্গলে অসহায় বিএনপি কর্মীর সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন ত

17

নারীদের হাতে তৈরি জুতা যাচ্ছে ইউরোপ–আমেরিকায়

18

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

19

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

20