চায়ের জনপদ
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুল মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।​প্রধানমন্ত্রী বলেন, আমি আমার কথা রাখতে পেরেছি। সরকার আজ চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছে। যদিও আজ সবাইকে দেওয়া সম্ভব হয়নি, তবে ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় সকল চা শ্রমিকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা তাদের কথা দিয়েছিলাম, আমাদের নির্বাচিত করলে জনগণের কল্যাণে কাজ করব। বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করা অপরিহার্য।
​
নারী ক্ষমতায়ন ও জনকল্যাণে গৃহীত পদক্ষেপ

​প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশে প্রায় ৪ কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে, বিশেষ করে নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। জয়ী হওয়ার মাত্র এক মাসের মধ্যেই সরকার এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে।
আর্থিক সহায়তা : ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সুবিধা পাবে।​চা শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণে ৫০ জনকে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে অনুষ্ঠানে তিনজনের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।​অনুষ্ঠানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত ১৫৫টি পরিবারের মধ্যে ১০ জনের হাতে কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, তার সরকারের মূল লক্ষ্য হলো দেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের টেকসই পরিবর্তন নিশ্চিত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

1

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

2

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

3

গারো পল্লীর নারী ফুটবলারদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন শ্রীম

4

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

5

শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

6

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভ

7

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

8

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

9

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

10

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

11

ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান

12

বেগম খালেদা জিয়া আর নেই

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

মৌলভীবাজারে বিয়ের আগে বৈবাহিক তথ্য গোপনের অভিযোগ, বিপাকে কন

15

হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আল-মাম

16

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

17

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

18

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

19

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ

20