চায়ের জনপদ
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

সিলেট বিভাগের চায়ের রাজধানীখ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাত্রীদের সময় কাটানোর জন্য ‘পাঠক কর্নার’ নামে একটি বুক স্টলের উদ্বোধন করা হয়েছে। দেশের রেলওয়ে স্টেশনে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পাঠক কর্নারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইসলাম উদ্দিন। স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা এখান থেকে বিনামূল্যে বই নিয়ে পড়তে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভ্রমণের ফাঁকে বই পড়া যেমন মনকে প্রফুল্ল রাখে, তেমনি তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানার্জনের নতুন দ্বারও খুলে দেয়। এই উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা করেন তারা।

এসময় পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রেলওয়ে বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

1

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

2

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

3

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

4

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

5

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

চা বাগান-এ শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

10

শেষ ভালোতে সিরিজ জয় : বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০

11

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

12

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধ

13

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

14

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

15

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

16

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীত

17

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

18

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

19

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

20