রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীতা বোনার্জীর গৌরবগাথা

কবিতা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কবি ও সাহিত্যিক সংগীতা বোনার্জী আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। তাঁকে সার্ক কবি ও সাহিত্যিক২০২৫ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও সংগীতা বোনার্জী নিজের প্রতিভা, অধ্যবসায় ও সাহিত্যপ্রেমের মাধ্যমে গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সাহিত্যিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

কবি সংগিতা বোনার্জীর এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি চা শ্রমিক সমাজসহ সমগ্র অঞ্চলের মানুষের জন্য গৌরবের এক উজ্জ্বল অধ্যায়। তিনি প্রমাণ করেছেন প্রতিভা, নিষ্ঠা ও অধ্যবসায় থাকলে যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব।

স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে তাঁর এই অর্জনে বইছে আনন্দের জোয়ার। সাহিত্যপ্রেমী মহলের অনেকে আশা করছেন, সংগিতা বোনার্জীর এই সাফল্য তরুণ প্রজন্মকে সাহিত্য ও সৃজনশীলতার পথে নতুন অনুপ্রেরণা দেবে।

 কবি সংগীতা বোনার্জী বলেন,এই স্বীকৃতি আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি, সাহিত্য মানুষকে চিনতে শেখায়, ভালোবাসতে শেখায়। চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি এটি আমার পরিশ্রম, বিশ্বাস ও মানুষের ভালোবাসার ফসল। আমি চাই, আমাদের সমাজের তরুণ প্রজন্ম সাহিত্যচর্চার মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের পথ খুঁজে পাক।

কবি সংগীতা বোনার্জীর এই আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে থাকবে অনুপ্রেরণার এক আলোকবর্তিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

1

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

2

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

3

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

4

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

5

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

6

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

9

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

10

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

11

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

12

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

13

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

14

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

15

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মত

16

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

17

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

18

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

19

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

20