চায়ের জনপদ
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

মৌলভীবাজার-৪ আসন—শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নিয়ে গঠিত এ এলাকা শুধু চা-শ্রমিকদের জন্যই নয়, বাংলাদেশের অন্যতম পর্যটন ও শিল্প অঞ্চল হিসেবেও পরিচিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, লেবু-বাগান আর পর্যটন শিল্পে সমৃদ্ধ এই জনপদের মানুষের প্রত্যাশা—উন্নয়নবান্ধব নেতৃত্ব ও জনমানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে এমন জনপ্রতিনিধি।

এই আসনে বিএনপির হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন—সে প্রশ্ন এখন শুধু রাজনীতির অঙ্গনে নয়, সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু।

একদিকে রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি অতীতে ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানি, জেল-জুলুমের মধ্যেও তিনি তাঁর রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। দলীয় কর্মকাণ্ডে তাঁর দৃঢ় অবস্থান এবং মাঠপর্যায়ের উপস্থিতি তাঁকে নেতা হিসেবে জনগণের মাঝে পরিচিত করে তুলেছে।

অন্যদিকে আছেন মহসিন মিয়া মধু—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক দীর্ঘকালীন সফল মেয়র। স্থানীয় রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তাও প্রশংসিত। রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে তিনিও বারবার নিপীড়নের শিকার হয়েছেন। তবুও দলীয় দায়িত্ব পালনে তাঁর ভূমিকা সবসময় প্রশংসিত।

দুই নেতাই দলের জন্য নিবেদিত, মাঠে সক্রিয়, তৃণমূল কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এখন প্রশ্ন—চূড়ান্ত সিদ্ধান্ত কার পক্ষে যায়?

শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা—নেতৃত্বে আসুক এমন কেউ, যিনি পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান এবং অবহেলিত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। জনসম্পৃক্ত ও জনদরদি নেতৃত্ব চায় এই জনপদ।

সবশেষে, কে হবেন ধানের শীষের কান্ডারি—তা সময়ই বলে দেবে। তবে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখনো অপেক্ষা করছে শ্রীমঙ্গল-কমলগঞ্জের জনগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

1

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

2

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

3

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

6

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

7

আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগান

8

আগুনে সর্বস্ব হারালেন মৎস্যজীবী, পাশে দাঁড়ালেন শ্রীমঙ্গলের ই

9

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

10

বিশ্ব বাঘ দিবস আজ

11

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

12

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

13

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

19

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

20