চায়ের জনপদ
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার করে ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে “আমরা শ্রীমঙ্গলবাসী”র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি কাজী আছমা, ইকরামুল মুমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানি, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ একরামুল কবীর, মাগুড়ছড়ার খাসি পুঞ্জি’র মন্ত্রী ও সনাক সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল, মানবাধিকার ঐক্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সবুজ, ব্যবসায়ী শাহ মসুদ আহমদ, সাংবাদিক সঞ্জয় দেব ও শিক্ষক আব্দুল কাদির প্রমুখ।

এ সময় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, সিলেট রেলপথে আধুনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ ঘোষিত ৮ দফা দাবিতে ভবিষ্যতে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

1

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

2

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

3

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

4

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

5

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ

6

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

7

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

8

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

9

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

12

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

13

নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ

14

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

15

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

16

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

17

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

18

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

19

শ্রীমঙ্গলে আলোচিত রীমা অপহরণ রহস্য উন্মোচিত: পরিবারের সদস্যর

20