চায়ের জনপদ
প্রকাশ : Aug 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

মৌরবীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য ও একাধিক মামলার আসামি আব্দুল মুতি ওরফে কিবরিয়া হানান (৩১)-কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের সদস্য মুকিতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কুলাউড়া থানা সুত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মো. আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও পিকআপ ফেলে পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়িসহ ৪ টি চোরাই গরু উদ্ধার করে। এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সার্বিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে।  
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, 'গরু চুরির ঘটনার সাথে জড়িত আটক আব্দুল মুতি ওরফে কিবরিয়া হানান এর বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট  ৬টি মামলা রয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের যত্ন নিতে গান গেয়ে প্রচারণা

1

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

2

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

3

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

4

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

5

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৮

6

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

7

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

8

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

9

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

12

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

13

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

14

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

15

শ্রীমঙ্গলে সিএনজিতে ১৮ কার্টন বিদেশি মদ উদ্ধার, চালক আটক

16

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

17

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

18

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

19

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

20