চায়ের জনপদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

তৃতীয় কর্মদিবসে তেজগাঁওয়ে প্রথম অফিস প্রধানমন্ত্রীর

চায়ের জনপদ ডেস্ক:
দায়িত্ব গ্রহণের পর কর্মতৎপরতার নতুন ধাপ শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় কর্মদিবসে শনিবার প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তিনি।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে অভ্যর্থনা জানান। পরে মূল ভবনে প্রবেশের আগে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সরকারপ্রধান।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তিনি কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পুরোনো কর্মীদের নাম ধরে ডেকে কথা বলায় কার্যালয়ে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

দপ্তরে প্রবেশের পর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

1

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

2

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

3

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

4

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

5

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ

6

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

7

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

8

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

9

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

10

নারীদের হাতে তৈরি জুতা যাচ্ছে ইউরোপ–আমেরিকায়

11

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী

12

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক য

13

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

14

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

15

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান

16

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

17

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

18

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

19

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

20