চায়ের জনপদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওয়াকিটকি উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জে এসআই সাময়িক বরখাস্ত

সিলেটে দুই যুবকের কাছ থেকে পুলিশের ওয়াকিটকি উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ এসআই কামরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের সঙ্গে তাঁর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি এলাকায় পাথর লুটপাটের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান জোরদার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে পাড়ুয়া এলাকায় অভিযানে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেন এসআই কামরুল। অভিযোগ রয়েছে, উদ্ধারকৃত কুড়ালটি থানায় জমা না দিয়ে তিনি নিজের ব্যবহৃত গাড়িতে সংরক্ষণ করেন।

পরে জব্দ তালিকায় কুড়ালটি অন্তর্ভুক্ত না করেই ওয়াকিটকিসহ ওই প্রাইভেট কারে গ্যাস আনতে স্থানীয় দুই যুবক জুনায়েদ ও লিটন মাহমুদ সিলেটের উদ্দেশে রওনা হন। পথে বিমানবন্দর থানা এলাকায় তল্লাশির সময় গাড়ি থেকে একটি ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই যুবককে আটক করে ‘ডাকাতির প্রস্তুতি’ অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, উদ্ধার হওয়া ওয়াকিটকিটি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের বলে তিনি স্বীকার করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। আটক দুই যুবকের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রকৃত ঘটনা তদন্তসাপেক্ষে উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

তবে আটক জুনায়েদ ও লিটনের পরিবারের দাবি, তারা ষড়যন্ত্রের শিকার। জুনায়েদের বড় ভাই শিব্বির আহমদ বলেন, গ্যাস আনতে যাওয়ার পথে তাঁর ভাইকে আটক করা হয়েছে। লিটনের বড় ভাই কবির আহমদের অভিযোগ, সহযোগিতা করতে গিয়েই তারা উল্টো মামলায় জড়িয়ে পড়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

1

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

2

না ফেরার দেশে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু, শোকাহত

3

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

4

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

5

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট

8

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

9

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীত

10

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

11

মৌলভীবাজারের শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা সার্জেন্ট কমলেশ বিশ্ব

12

বাগান থেকে কবিতার মঞ্চে সংগীতা বোনার্জী

13

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

14

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

15

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

18

ডিসিআরসহ বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছে

19

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

20