চায়ের জনপদ
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক নাঈম-এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। পরিবেশবান্ধব এই কার্যক্রমটি শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ঝলক চক্রবর্তী, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, দপ্তর সম্পাদক সালমান মিয়া।

এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভূনবীর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল মিয়া, ছাত্রদল নেতা রাসেল মিয়া (সভাপতি, ভূনবীর ইউনিয়ন), সাধারণ সম্পাদক সোহাগ মিয়া এবং যুবদলের সভাপতি শাহিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বকুল।


এছাড়া ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাফর আহমেদ শুভ, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মুন্না এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে তারা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় ছাত্রদলের এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

1

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

2

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

3

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

4

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

5

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

6

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

7

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

8

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

9

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

10

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

11

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

12

শ্রীমঙ্গলে অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ

13

সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে জাতিসংঘের আয়োজনে শ্রীমঙ্গলের

14

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

15

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ

16

শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ

17

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

18

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20