চায়ের জনপদ
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিটের মধ্যে উপজেলার ৩নং ইউপির পূর্ব রূপসপুর এলাকার মোঃ জসিম মোল্লার বাড়িতে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা ওই সময়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী জসিম মোল্লা শ্রীমঙ্গল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পরপরই অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মহিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান।

অভিযানকালে ১৬ আগস্ট রাত ২টা ২০ মিনিটে পূর্ব রূপসপুর এলাকায় খালেক হাজারির ভাড়াটিয়া বাসা থেকে চুরি মামলার আসামি রাসেল আহম্মদ মোস্তফা (৩৭), পিতা মৃত ফজল মিয়া,কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়—

নগদ টাকা ১,১৩,০০০/- টাকা, ০৩টি মোবাইল ফোন সেট, স্বর্ণালংকার : একটি চেইন, একটি আংটি, দুইটি নাকফুল (মোট মূল্য ১,৩৬,৮৪০/- টাকা), রূপার চেইন ০২টি (মূল্য ২,৬২৫/- টাকা)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে দ্রুততম সময়ে চোরকে আটক ও মালামাল উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

1

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

2

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

3

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

4

বিশ্ব বাঘ দিবস আজ

5

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

6

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

7

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

10

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

11

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

12

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

13

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

14

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

15

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

16

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

17

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

18

চ্যানেল আই অনলাইনে সাংবাদিক পলাশ চৌধুরীর শতাধিক রিপোর্ট: সংস

19

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

20