চায়ের জনপদ
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন। এ আন্তর্জাতিক অর্জনকে ঘিরে শুক্রবার (১৭ জুলাই) শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনের ১০ জন কর্মীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

এর আগে, গত ১১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী যৌথভাবে ফারুক খাঁনের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুল-কেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

ফারুক খাঁনের এ আন্তর্জাতিক স্বীকৃতিকে উদযাপন করতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ-এর সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুল ইসলাম আশরাফী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব মো. রুবেল আহমেদ এবং মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সবুজ। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফারুক খাঁনের দীর্ঘদিনের ভূমিকা প্রশংসার দাবিদার। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এ স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার জন্যও গৌরবের বিষয়। তাঁরা ভবিষ্যতেও মানবাধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে আরও কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ফারুক খাঁন ও উপস্থিত অতিথিবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনায় সংগঠনের নেতাকর্মী, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

2

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

3

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

4

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

5

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

6

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

7

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

8

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

9

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

10

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

11

শ্রীমঙ্গলে সিএনজিতে ১৮ কার্টন বিদেশি মদ উদ্ধার, চালক আটক

12

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

13

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

14

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

15

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌

16

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

17

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

18

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

19

শ্রীমঙ্গলে NRB Diaspora Week অনুষ্ঠিত

20