চায়ের জনপদ
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ঠ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোসাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, ‘আমরা জুলাই যোদ্ধা’ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক শাহ জামাল ভূঁইয়া, সদস্য সচিব ইমরান খান এবং জুলাই যোদ্ধা বাবুল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করবে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে সকল বিভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের সব ধরনের ষড়যন্ত্র ও অপশক্তি মোকাবিলার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

1

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

2

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

3

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

4

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

5

শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, বর্তমান অবস্থান কত

6

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

7

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

8

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

9

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

12

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

13

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

14

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

15

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

16

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

17

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

18

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

19

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

20